![]() |
| আমের সুদীর্ঘ ইতিহাস ও এর অদ্ভুত যাত্রার অজানা গল্প |
এক ফলের জন্য নিজের ছেলেকেই বন্দী করেছিলেন এক সম্রাট। বিশ্বাস হচ্ছে না তো? অথচ এটাই সত্যি! শুধু এই একটা ফলের নেশায় মুঘল সম্রাট শাহজাহান নিজের আপন ছেলে ঔরঙ্গজেবকে গৃহবন্দী করে রেখেছিলেন।
আর জাহাঙ্গীর তো একবার মুখ ফস্কেই বলেই ফেলেছিলেন, গোটা একটা সাম্রাজ্যের চেয়ে নাকি তার কাছে বেশি দামি ছিল এই ফলের একটা টুকরো! ভাবুন তো, একটা ফলের জন্য পৃথিবী কাঁপানো সম্রাটরা এমন পাগলামি করতেন!
আলেকজান্ডার দ্য গ্রেট পর্যন্ত এই ফলের প্রেমে পড়ে গিয়েছিলেন আর দুই শত্রু রাজ্যের মধ্যে শতবছরের শত্রুতা মিটিয়ে দিতে এই ফলই ছিল যথেষ্ট!
হ্যাঁ, আমি আমের কথাই বলছি। যে আমটা আজ আমরা গরমের দুপুরে চুষে চুষে খাই, সেই সাধারণ ফলটার পেছনে লুকিয়ে আছে এমন এক ইতিহাস যা শুনলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন।
একদিন জঙ্গলের এক টক কোষ্ঠে বুনো ফল কীভাবে আজকের ফলের রাজা হয়ে উঠল, সেই গল্পটাই আজ বলব।
বেশি দূরে যেতে হবে না, আমাদের এই উপমহাদেশেই ইতিহাসবিদ আর উদ্ভিদবিজ্ঞানীরা বলছেন, আজ থেকে চার-পাঁচ হাজার বছর আগে পূর্ব ভারত, বাংলাদেশ আর মায়ানমার ঘেঁষা পাহাড়ী জঙ্গলে একদম বুনো অবস্থায় প্রথম আমের জন্ম হয়েছিল। বিজ্ঞানীরা নাম দিয়েছেন 'ম্যাঙ্গিফেরা ইন্ডিকা'।
নামের মধ্যেই যেন লেখা আছে আমাদের এই মাটির পরিচয়।
আরও অবাক করা তথ্য হলো, মেঘালয়ের পাহাড়ে ৬৫ মিলিয়ন বছরের পুরনো আমের জীবাশ্ম পাওয়া গেছে। মানে বুঝুন, এই মাটির সঙ্গে আমের সম্পর্কটা কত পুরনো!
কিন্তু সেই সময়ের আম মোটেও আজকের মতো ছিল না। ছোট আকৃতির, বিশাল বড় আঁটিওয়ালা আর খেতে গেলেই মুখ কুচকে যাওয়ার মতো টক। তবু মানুষ এই ফলকে ফেলে দেয়নি, বরং একে ঘিরে গড়ে তুলেছে গল্প, বিশ্বাস, ভালোবাসা।
রামায়ণ-মহাভারতে আমের প্রশংসা আছে। বেদে একে বলা হয়েছে অমৃত ফল, দেবতাদের খাবার। কালিদাস তার মেঘদূত কাব্যে আমের মুকুলের সৌন্দর্য নিয়ে যেভাবে লিখেছেন, তাতে বোঝা যায় এই ফল শুধু পেট ভরানোর জিনিস ছিল না, ছিল আবেগেরও একটা অংশ।
এমনকি বৌদ্ধ ধর্মের ইতিহাসেও আম জায়গা করে নিয়েছে। শোনা যায়, গৌতম বুদ্ধ নিজে এক বিশাল আমবাগানে বসে ধ্যান করতেন, যে বাগানটি তাকে উপহার দিয়েছিলেন আম্রপালী নামের এক ভক্ত।
পরে বৌদ্ধ ভিক্ষুরা যখন ধর্ম প্রচারে মালয়েশিয়া, চীন আর দক্ষিণ-পূর্ব এশিয়ায় যেতে শুরু করলেন, তারা সঙ্গে করে যত্ন করে নিয়ে গেলেন আমের বীজ। এভাবেই এই উপমহাদেশ পেরিয়ে আম প্রথমবারের মতো পা রাখল বিশ্বমঞ্চে।
এখন একটু ভাবুন তো, খ্রিস্টপূর্ব ৩২৭ সাল, মেন্ডোনিয়ার আলেকজান্ডার দ্য গ্রেট তার বিশাল সৈন্যবাহিনী নিয়ে ভারতবর্ষ আক্রমণ করছেন। সিন্ধু উপত্যকায় ঢুকেই তিনি প্রথমবার চেখে দেখলেন এই অদ্ভুত ফলটা।
স্বাদ এতটাই ধাক্কা দিল যে যুদ্ধজয়ের চিন্তার পাশাপাশি তার মাথায় ঢুকে গেল—এই ফল দেশে নিয়ে যেতেই হবে! ফেরার পথে চেষ্টাও করলেন চারা আর বীজ নিয়ে গেলেন গ্রীসে, কিন্তু দীর্ঘ পথ আর অচেনা আবহাওয়ায় সেই চেষ্টা বেশি দূরে এগোয়নি।
তবু একটা কাজ ঠিকই হয়ে গিয়েছিল—পশ্চিমা দুনিয়া জেনে গিয়েছিল এমন একটা ফলের কথা যা নাকি অবিশ্বাস্য রকমের সুস্বাদু!
এরপর গল্পটা লাভ দেয় সপ্তম শতাব্দীতে। চীনা পর্যটক হিউয়েন সাং ভারতে এলেন আর তিনিও আমের স্বাদে একদম মজে গেলেন। ইতিহাসে তিনিই প্রথম মানুষ, যিনি সরাসরি ভারত থেকে চীনের রাজদরবারে আমের পরিচয় করিয়ে দেন।
তার ভ্রমণবৃত্তান্তে তিনি লিখে গেছেন, ভারতের মানুষ এই ফলকে শুধু খাবার নয়, একরকম পবিত্র জিনিস হিসেবেই দেখে। এই লেখার পরই চীনামদের মধ্যে আমের প্রতি আগ্রহ যেন হুহু করে বেড়ে যায়।
এখানেই কি একটা প্রশ্ন জাগেনা আপনার মনে? এতক্ষণ যে আমের কথা বললাম, সেটা তো ছিল টক, ছোট, আঁটি ভর্তি এক বুনো ফল। তাহলে আজ বাজারে যে বড়, রসালো, মিষ্টি আর আঁশহীন আম আমরা কিনি—সেটাতো লোকোথা থেকে?
এটা কি শুধুই প্রকৃতির খেয়াল নাকি এর পেছনে আছে মানুষের হাতের কারসাজি? সত্যি বলতে এই বদলটা কোনো জাদু নয়। এর পেছনে আছে এক চতুর ইউরোপীয় কৌশল, যাকে অনেকে রীতিমতো 'বোটানিক্যাল হ্যাকিং' বলে ডাকেন।
কী সেই কৌশল একটু পরেই বলবো। তার আগে চলুন ঢুকে পড়ি মুঘল দরবারে, যেখানে আম ছিল ক্ষমতা আর রাজনীতির এক জলজ্যান্ত প্রতীক।
মুঘল দরবারে আম মানেই ক্ষমতা আর অহংকার। মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠার পর আমের ইতিহাসে যেন এক নতুন সোনালী অধ্যায় শুরু হলো। মুঘলদের কাছে আম শুধু খাবার ছিল না, ছিল একরকম শিল্প।
সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর ভারতের গরম আর ধুলোবালি নিয়ে সবসময় বিরক্ত থাকতেন। অথচ নিজের আত্মজীবনী বাবরনামায় খোলাখুলি লিখে গেছেন, ভারতের সবচেয়ে ভালো জিনিস হলো তার আম।
তবে আমের প্রকৃত রাজকীয় কদর শুরু হয় সম্রাট আকবরের আমলে। আকবরের আম প্রীতি এমন পর্যায়ে ছিল যে, তিনি বিহারের দ্বারভাঙ্গায় প্রায় ১ লাখ উন্নত জাতের আম গাছ লাগিয়ে গড়ে তোলেন এক বিশাল বাগান, নাম দেন 'লাখী বাগ'।
সেই সময় গোটা পৃথিবীতে এত বড় ফল বাগান আর দ্বিতীয়টি ছিল না। এরপর আসেন জাহাঙ্গীর। তার আমপ্রেম রীতিমতো কিংবদন্তী!
একবার আবেগে ভেসে গিয়ে তিনি বলেই ফেলেছিলেন, কাবুলের সব ফল আর দুনিয়ার সব সাম্রাজ্যের চেয়ে তার কাছে একটা মিষ্টি আম অনেক বেশি দামি! আর শাহজাহান তো এক ধাপ আরও এগিয়ে, নিজের প্রিয় গাছের আম বিনা অনুমতিতে খাওয়ার অপরাধে তিনি নিজের ছেলে ঔরঙ্গজেবকে গৃহবন্দী করে ফেলেছিলেন, যে কথাটা শুরুতেই আপনারে বললাম।
মুঘল আমলে আম আসলে ছিল কূটনীতিরও একটা বড় হাতিয়ার। পছন্দের রাজা বা মিত্রদের খুশি করতে হাতির পিঠে ঝুড়ি ভর্তি সেরা আম পাঠানো হতো উপহার হিসেবে।দরবারের সভাসদেরাও একই অপরের সঙ্গে প্রতিযোগিতায় নামতেন—কে সম্রাটের জন্য নতুন কোনো সুস্বাদু আমের জাত আবিষ্কার করতে পারেন।
১৫ শতকের শেষ দিকে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা যখন ভারতের কালিকট বন্দরে পা রাখলেন, ইউরোপীয়রা তখনই প্রথম এই ফলের স্বাদ পেল। পর্তুগিজরা বুঝে গেল এই ফলের ব্যবসায়িক সম্ভাবনা বিশাল।
কিন্তু সমস্যা একটা ছিলই—বিশাল আঁটি আর প্রচুর আঁশ, যা খেতে গেলে ঝামেলা আর বিদেশে পাঠাতে গেলে তো আরও বড় বিপত্তি! তখনই পর্তুগিজরা কাজে লাগাল তাদের সঙ্গে করে নিয়ে আসা একটা কৃষি কৌশল—গ্রাফটিং বা কলম করা।
তার আগে ভারতীয় কৃষকরা মূলত বীজ বুনেই আম চাষ করতেন। ফলে স্বাদ, আকার, মান সবসময় একরকম হতো না। পর্তুগিজরা সবচেয়ে ভালো স্বাদের আমগাছের ডাল কেটে জুড়ে দিতে লাগল অন্য শক্তিশালী বুনো আমগাছের সঙ্গে।
ব্যস! এই এক কৌশলকেই আমের জগতে ঘটে গেল এক নীরব বিপ্লব। জন্ম নিল আঁশহীন, বড় আর অবিশ্বাস্য মিষ্টি সব নতুন জাত। পর্তুগিজ সেনাপতি আলফনসোর নামে তৈরি হলো আমের সবচেয়ে বিখ্যাত জাত 'আলফনসো'।
মুঘলরাও দ্রুত এই কলম করার কৌশল শিখে নিয়ে ছড়িয়ে দিলেন গোটা ভারতে। আজ আমরা যে ল্যাংড়া, হিমসাগর, ফজলি, আম্রপালী বা চোষার মতো শত শত জাতের আম দেখি, তার পেছনে আসলে মুঘল আর পর্তুগিজদের শত শত বছরের এই কলম করার চর্চাই কাজ করছে।
সেদিন যদি এই কৌশল না আসতো, হয়তো আজও আমাদের খেতে হতো সেই টক আর আঁশভরা বুনো আমই। পর্তুগিজদের হাত ধরেই আম প্রথমবার সমুদ্র পাড়ি দিয়ে ছড়িয়ে পড়তে শুরু করল অন্য মহাদেশে।
১৭ শতকে পর্তুগিজ বণিকরা তাদের জাহাজে করে আমের চারা আর বীজ নিয়ে পৌঁছে গেলেন পূর্ব আফ্রিকা আর ব্রাজিলে। ব্রাজিলের আর্দ্র মাটি আর গরম আবহাওয়া আমের জন্য এতটাই মানানসই হলো যে খুব দ্রুতই সেখানে ব্যাপক চাষ শুরু হয়ে গেল।
এরপর ব্রাজিল থেকে আম পৌঁছে গেল মেক্সিকো, ওয়েস্ট ইন্ডিজ আর আমেরিকার আরও নানা অঞ্চলে। পরে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ভারত শাসন করতে শুরু করল, তারাও এই ফলের স্বাদে মজে গেল।
ব্রিটিশদের হাত ধরে ইউরোপের বাজারে আম হয়ে উঠল বিলাসবহুল আর অভিজাত এক ফল। ধনী ইউরোপীয়রা নিজেদের কাচঘরে কৃত্রিম উষ্ণতা দিয়ে আম গাছ বাঁচিয়ে রাখার চেষ্টা করতেন।
১৯ শতকে আমের চারা প্রথমবার পৌঁছালো অস্ট্রেলিয়া আর আমেরিকার ফ্লোরিডায়। শুরুতে খুব একটা সুবিধা না হলেও বিজ্ঞানীদের অক্লান্ত চেষ্টায় আজ সেসব জায়গাতেও বাণিজ্যিকভাবে বিশাল পরিমাণে আম চাষ হচ্ছে।
আজকের হিসেবে ভারত বিশ্বের সবচেয়ে বড় আম উৎপাদনকারী দেশ আর মেক্সিকো সবচেয়ে বড় রফতানিকারক। প্রায় ১০০টিরও বেশি দেশে এখন আমের চাষ হয় এবং বিশ্ব অর্থনীতিতে এর অবদান বিলিয়ন বিলিয়ন ডলারের।
হাজার হাজার বছর আগে এশিয়ার গহীন জঙ্গলে জন্ম নেওয়া এক ছোট্ট টক আর বুনো ফল কীভাবে মানুষের ভালোবাসা, যত্ন আর বিজ্ঞানের ছোঁয়ায় পরিণত হলো পৃথিবীর সবচেয়ে কাঙ্ক্ষিত ফলে, এই যাত্রাটা সত্যি একটা রূপকথার মতোোনায়।
অথচ পুরোটাই সত্যি! এই ফল শুধু মানুষের রসনা তৃপ্তি করেনি, সাম্রাজ্য গড়েছে, কূটনীতির মোড় ঘুরিয়েছে, বিভিন্ন দেশ আর সংস্কৃতিকে বেঁধে ফেলেছে এক সুতোয়। আজও প্রতিবছর গরমকালের অপেক্ষায় বসে থাকে কোটি কোটি মানুষ শুধু এই ফলের রাজার এক টুকরো স্বাদ নেওয়ার জন্য।
আর এই আধিপত্য যে সহজে শেষ হওয়ার নয়, সেটা নির্দ্বিধায়ই বলা যায়। তো বলুন তো, এই পুরো গল্পটা শুনে কেমন লাগলো? আপনার সবচেয়ে প্রিয় আমের জাত কোনটা? সুমিষ্ট হিমসাগর, রসালো ল্যাংড়া নাকি বিশাল ফজলি?
আর হ্যাঁ, বাগান বা কৃষি কাজে আপনার সবচেয়ে প্রিয় টুল বা সরঞ্জামটাই বা কি? সেটা ও জানাবেন কমেন্টে। আমি সত্যিই অপেক্ষায় থাকবো আপনাদের প্রতিটা মন্তব্য পড়ার জন্য।
আজকের আর্টিকেলটা ভালো লেগে গেয়ে থাকলে আর এমন অজানা চমকপ্রদ সত্যি ইতিহাসের গল্প নিয়মিত পেতে চাইলে সাবস্ক্রাইব করেতে ভুলবেন না।
ভালো থাকুন, সুস্থ থাকুন আর মনের ভেতর নতুন কিছু জানার আগ্রহটা সবসময় বাঁচিয়ে রাখুন। ধন্যবাদ!
