আদর্শ হিন্দু-হোটেল – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় free pdf
আদর্শ হিন্দু-হোটেল – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় free মানুষ কখন বুড়ো হয় জানেন? বয়স বাড়লেই কি মানুষ বুড়ো হয়ে যায়? বয়স কেবলই সংখ্যা মাত্র। বরং মানুষ বুড়ো হয়ে ওঠে তখন, যখন তারা স্বপ্ন দেখা বন্ধ করে দেয়। যখন তাদের জীবন থেকে উদ্যম, আশা-ভরসা শেষ হয়ে যায়। যাদের জীবনে উদ্যম নেই, পূরণ করার মতো কোনো স্বপ্ন নেই, তাদের জীবন বড়ই কষ্টকর। আবার একজন মাঝবয়সী মানুষের চোখেও যখন স্বপ্ন খেলা করে, সুতীব্র আকাঙ্ক্ষা আর আত্মবিশ্বাস নিয়ে ছুটে চলে তার স্বপ্নের পথে, তখন তারুণ্যের শক্তি এসে ভর করে তার শরীরে। আসলে সাফল্যের কোনো বয়স নেই। 'আদর্শ হিন্দু হোটেল'—প্রখ্যাত কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচিত তেমনি এক সফলতার গল্প। ১৯৪০ সালে প্রকাশিত এই সময়ের পটভূমিতে লেখা তৎকালীন একজন মাঝবয়সী দরিদ্র রসুইয়ে বামুনের শূন্য থেকে সফল উদ্যোক্তা হয়ে ওঠার গল্প। যার দু চোখে রয়েছে স্বপ্ন, আছে তীব্র আত্মবিশ্বাস, তারুণ্যের শক্তি আর সততাকে পুঁজি করে স্বপ্নপূরণের আকাঙ্ক্ষা। বাংলা সাহিত্যভাণ্ডারে যে কত অমূল্য রত্ন লুকিয়ে আছে, সে খবর হয়তো আমরা অনেকেই জানি না। বিভূতিভূষণের এই বইটাও একটা অমূল্য রত্ন। দারুণ অন...