দারিদ্র্য ও ট্রোল থেকে ফিফা ভিআইপি চেয়ার: আইশোস্পিড-এর অবিশ্বাস্য জার্নি!"



আপনি কোনো কিছু শুরু করলেন। তা সেই ইউটিউবিংই হোক, কোনো স্কিল শেখা হোক কিংবা কোনো বিজনেস। এক মাস করলেন, দুই মাস করলেন; কোনো ফল পেলেন না। চারপাশের মানুষ আপনাকে অ্যাপ্রিশিয়েট তো করছেই না, আপনাকে নিয়ে হাসাহাসি করছে, ট্রোল করছে; এমনকি "ছাপড়ি" টাইপ শব্দও ব্যবহার করছে। আপনি কী করবেন?

কিন্তু আজ থেকে ঠিক পাঁচ বছর আগে আমেরিকার ওহাইওর একটা অন্ধকার ঘরে বসে দারিদ্র্যের সঙ্গে লড়াই করা ১৬-১৭ বছরের একটা ছেলে হাল ছাড়েনি। মানুষ তাকে পাগল বলতো, গালি দিত। হাতে গোনা দু-চারটা ভিউজ আসলেও সে প্রতিদিন—হ্যাঁ, প্রতিটা দিন ক্যামেরা অন করতো, পাগলামি করতো, মানুষকে বিনোদন দেওয়ার চেষ্টা করতো।

 আর আজ কিলিয়ান এমবাপ্পে, নেইমার, ভিনিসিয়াস জুনিয়রের মতো তারকারা তাকে চেনে। ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে অসংখ্য মুহূর্ত, আর খোদ ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনোও তাকে দেখে নিজের ভিআইপি চেয়ার ছেড়ে দিয়ে দাঁড়িয়ে যান।

 কোনো প্রফেশনাল ফুটবল না খেলেও কিংবা কোনো ভিআইপি না হয়েও ঘরের কোণে বসে চিৎকার করা এক সাধারণ কৃষ্ণাঙ্গ ছেলেটা কীভাবে ফুটবল দুনিয়ার সবচেয়ে বড় গ্লোবাল ইনফ্লুয়েন্সার হয়ে উঠলো, কীভাবে কনসিস্টেন্সি একটা সাধারণ ছেলেকে কিংবদন্তিদের পাশে দাঁড় করিয়ে দিলো—এই আর্টিকেলে স্পিডের জীবনের সেই অবিশ্বাস্য, পাগলাটে এবং মোটিভেশনাল জার্নিটাই দেখবো, যা আপনার-আমার ভেতরের ঘুমন্ত জেদটাকে জাগিয়ে তুলবে। তো চলুন, শুরু করা যাক।

 ২০০৫ সালের ২১শে জানুয়ারি আমেরিকার ওহাইও অঙ্গরাজ্যের সিনসিনাটিতে জন্ম নেয় ড্যারেন জেসন ওয়াটকিন্স জুনিয়র। যদিও পৃথিবীর কোটি কোটি মানুষ তাকে চেনে এক নামেই—আইশোস্পিড বা স্পিড নামে। শৈশবটা আর দশটা সাধারণ আমেরিকান বাচ্চার মতোই ছিল, তবে তার ভেতরে ছিল এক অদম্য জেদ আর এক্সট্রিম এনার্জি। ২০১৬ সালে সে ইউটিউব চ্যানেল খুললেও নিয়মিত স্ট্রিমিং শুরু করে ২০১৯-২০ সালের দিকে। তখন পুরো বিশ্ব কোভিড মহামারিতে থমকে আছে। মানুষ যখন ঘরে বন্দি, স্পিড তখন নিজের একাকীত্ব আর অস্থিরতাকে ক্যামেরার সামনে ঢেলে দিতে শুরু করে।

 অনেকের মনে প্রশ্ন আসতে পারে স্পিডের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কেমন ছিল? সে কি কোনো রিচ কিড ছিল? সত্যিটা হলো, স্পিডের পরিবার ছিল খুবই সাধারণ। ছোটবেলাতেই তার বাবা-মায়ের ডিভোর্স হয়ে যায়। ফলে অন্যদের মতো বাবা-মায়ের দুজনের সান্নিধ্যেই সে বড় হতে পারেনি। কিন্তু এসব কিছুই স্পিডকে থামাতে পারেনি। ব্রোকেন ফ্যামিলি, একাকীত্ব কিংবা মানুষের উপহাস—সবকিছুকেই সে পজিটিভভাবে চ্যানেলাইজ করেছে ইউটিউবের ক্যামেরার সামনে।

শুরুতে সে খেলতো এনবিএ টু-কে কিংবা ফোর্টনাইটের মতো গেমগুলো। ভিউ আসতো হাতে গোনা। মাসের পর মাস কোনো রিচ নেই, কোনো আয় নেই; কিন্তু স্পিড দমে যাওয়ার পাত্র ছিল না। তার লাইভ স্ট্রিমের মূল ইউএসপি ছিল তার পাগলাটে স্বভাব, হাই এনার্জির চিৎকার আর অদ্ভুত সব অঙ্গভঙ্গি। ২০২১ সালের মাঝামাঝি সময়ে তার কিছু ক্লিপ টিকটক ও ইউটিউব শর্টসে ভাইরাল হতে শুরু করে। মানুষ তাকে নিয়ে ট্রোল করতো, হাসাহাসি করতো; কিন্তু স্পিড সেই ট্রোলকেই নিজের সবচেয়ে বড় হাতিয়ার বানিয়ে নিলো।

 স্পিডের জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট আসে যখন সে ফুটবলের প্রতি নিজের ভালোবাসা—অথবা বলা ভালো, ক্রিস্টিয়ানো রোনালদোর প্রতি তার অন্ধ ভক্তি প্রকাশ করতে শুরু করে। একজন আমেরিকান হিসেবে ফুটবলের অনেক নিয়মই সে জানতো না। অফসাইড কী, এমনকি ব্যালন ডি'অর কীভাবে উচ্চারণ করতে হয়—এসব নিয়ে মানুষ তাকে নিয়ে মজা করতো। কিন্তু সে একটা জিনিস খুব ভালো করেই জানতো, CR7 ইজ দ্য গোট (GOAT)। রোনালদো বনাম মেসির বিতর্ক, রোনালদোর বিখ্যাত "সিউ" উদযাপন আর নিজের পাগলাটে রিঅ্যাকশন দিয়ে সে খুব দ্রুতই ফুটবল ফ্যানদের কাছে আলাদা একটা পরিচয় তৈরি করে। সে শুধু একজন স্ট্রিমার রইলো না, সে হয়ে উঠলো ফুটবল ফ্যান কালচারের এক জীবন্ত কার্টুন।

 এখন প্রশ্ন হচ্ছে, একজন ইউটিউবার হয়েও সে নেইমার, এমবাপ্পে, রোনালদো বা ভিনিসিয়াস জুনিয়রের মতো বিশ্বসেরা তারকাদের এত ক্লোজ অ্যাক্সেস পায় কীভাবে? সাংবাদিকরা যেখানে রোনালদোর ইন্টারভিউ পাওয়ার জন্য বছরের পর বছর অপেক্ষা করে, সেখানে স্পিড কীভাবে রোনালদোর গাড়ির সামনে গিয়ে তাকে জড়িয়ে ধরে? আবার ফুটবলের বড় বড় সব ইভেন্ট, ফিফা ওয়ার্ল্ড কাপের মতো আসরেও ভিআইপি লাউঞ্জে দেখা যায় তাকে।সময়টা ১৪ জুন ২০২৫ তারিখ, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত 2025 FIFA Club World Cup-এর উদ্বোধনী অনুষ্ঠানে ফুটবল মঞ্চে ঘটে এক অকল্পনীয় ঘটনা। স্বয়ং ফিফা প্রেসিডেন্ট নিজের হট সিট ছেড়ে দিয়ে, নিজের ব্লেজার খুলে দিয়ে এক মিনিটের জন্য ফিফা প্রেসিডেন্ট বানিয়ে দেন স্পিডকে।

 যে চেয়ারে বসার যোগ্যতা পৃথিবীর খুব কম মানুষেরই আছে, সেখানে একজন ১৯ বছরের এক ইউটিউবার! কেন এসব মান? ঘটনাটি আপাতত দৃষ্টিতে একটা মজার সৌজন্যতা মনে হলেও এর পেছনে আছে অন্য কিছু। ইনফান্তিনো একজন চতুর অ্যাডমিনিস্ট্রেটর, তিনি জানেন ট্র্যাডিশনাল মিডিয়ার দিন শেষ। ফুটবলকে যদি আগামী ৫০ বছর টিকিয়ে রাখতে হয়, তবে স্পিডের মতো ইনফ্লুয়েন্সারদের সম্মান দিতেই হবে। ইনফান্তিনো মূলত স্পিডের মাধ্যমে পৃথিবীর কোটি কোটি তরুণ ফুটবল ভক্তকে একটি বার্তা দিয়েছিলেন—ফুটবল শুধু টাই স্যুট পরা ধনকুবেরদের নয়, ফুটবল তোমাদের মতো পাগলাটে ভক্তদেরও।

 স্পিডের এই গল্পটা শুধু চিৎকার করা কিংবা ভাইরাল হওয়ার গল্প নয়, এটা কনসিস্টেন্সির গল্প। বছর পাঁচেক আগেও যে ছেলেটাকে সেভাবে কেউ চিনতো না, যাকে ওহাইওর একটা ছোট ঘরে বসে পাগলের মতো একা একা চিৎকার করতে হতো, আজ সে ফুটবল বিশ্বের অলিখিত অ্যাম্বাসেডর।Speed আমাদেরকে শেখায় কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা কাকে বলে। মানুষ যখন তাকে পাগল বলতো সে থামেনি, মানুষ যখন তার ফুটবল জ্ঞান নিয়ে হাসতো সে দমে যায়নি। সে নিজের পাগলামিটাকেই নিজের ব্র্যান্ড বানিয়ে ফেলেছে। সে প্রমাণ করেছে, যদি আপনার কাজের কনসিস্টেন্সি, এনার্জি আর নিজের প্রতি বিশ্বাস থাকে, তাহলে একদিন দুনিয়ার সেরারাও আপনার জন্য রাস্তা ছেড়ে দিবে।

 আপনার স্বপ্ন যতই অদ্ভুত হোক না কেন, লেগে থাকুন। কে জানে, আজ আপনি যে অন্ধকার ঘরের কোণে বসে লড়াই করছেন, কাল হয়তো পৃথিবীর সবচেয়ে বড় মঞ্চের ভিআইপি চেয়ারটি আপনার জন্য অপেক্ষা করছে! আর্টিকেলটা কেমন লাগলো কমেন্ট করে জানান, আর স্পিডের কোন মুহূর্তটি আপনার সবচেয়ে প্রিয়, জানিয়ে দিন কমেন্ট সেকশনে। দেখা হচ্ছে পরের কোনো আর্টিকেলে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন অ্যান্ড স্টে ইন্সপায়ার্ড।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন